আনোয়ারায় ওষখাইন কানু শাহ্’র ওরশ শক্রবার

0

আনোয়ারা প্রতিনিধি : চার তরিক্বার পীর, ৩৬ বছর বনবাসী আধ্যাত্মিক সাধক, ১৮ শতকের কবি আল্লামা শাহ্ সুফি ছৈয়দ আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ:) এর জাহেরী নির্দেশিত পবিত্র পৌষ বিষু ও বার্ষিক ওরশ শরীফ ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। আনোয়ারায় ওষখাইন আলীনগর দরবার শরীফে মহাসমারোহে এটি অনুষ্ঠিত হবে।

আগামী রবিবার বাদে ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে দুদিন ব্যাপী পবিত্র বিষু ও ওরশ শরীফ সমাপ্ত হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দরবার পরিচালনা কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন ও বোখারী শরীফ, ফ্রি খৎনা ও চিকিৎসা সেবা, মাল্যদান, বাবাজানের জীবন শীর্ষক আলোচনা, ছেমা মাহফিল, মিলাদ-ক্বেয়াম, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।

উক্ত ওরশ শরীফে সকল ভক্ত-আশেকানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রজায়ী যুব তরিক্বত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান ও আধ্যাত্মিক জগত পত্রিকার সম্পাদক শাহজাদা খোরশেদ উল্লাহ রজায়ী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.