কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা:শিশু আলমকে সংবর্ধনা

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি: বাজারে কুড়িয়ে পাওয়া ৩ লাখ ১০ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপনকারী শিশু আলমকে চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ও মার্কেন্টাইল ব্যাংক পটিয়া শাখার সহযোগিতায় গত বুধবার রাতে সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ঘুনে ধরা অবক্ষয়ের যুগে মো: আলম ৩ লক্ষ টাকার মোহ ত্যাগ করে সততার যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে তা আলোকিত সমাজ গড়তে যুগে যুগে প্রেরণা যুগাবে। এসময় প্রেস ক্লাব প্রদত্ত সততার সম্মাননা, মার্কেন্টাইল ব্যাংক প্রদত্ত কম্বল ও পটিয়ার পিপির দেয়া উপহার আলমের হাতে তুলে দেওয়া হয়।

পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সততার বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি এসএমএকে জাহাঙ্গীর। বক্তব্য রাখেন আমির ভান্ডার দরবার শরীফের পীরে তরিক্বত শাহসূফী সৈয়দ শামুন রশিদ শাহ আল আমিরী (ম.জি.আ),টিয়া আদালতের আইন কর্মকর্তা ও পটিয়া বারের সাবেক সভাপতি এড. বদিউল আলম প্রমুখ।

এএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.