বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

0

নিজস্ব প্রতিবেদক:: পুলিশি হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে বুধবার থেকে বৃহত্তর চট্টগ্রামে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এডিশনাল কমিশনারের সাথে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকের পর আগামী ২৯ জানুয়ারী পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

বৈঠক থেকে বেরিয়ে বেলা সাড়ে ৩টায় ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ মুছা এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আমাদের দাবিগুলো মানার ব্যাপারে প্রশাসনের সাথে কথাবার্তা চলছে। আগামী ২৯ জানুয়ারি মেয়র, জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারে উপস্থিতিতে এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে। সেদিন পর্যন্ত আমাদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

ফেডারেশনের দাবিগুলো হলো- বাস-ট্রাক-প্রাইম মুভার ও ট্রেইলারের জন্য টার্মিনাল নির্মাণ, অটোরিকশা ও অটোটেম্পুর জন্য পার্কিং স্পট, অনিবন্ধিত সিএনজি অটোরিকশার নিবন্ধন প্রদান ও মালিকের জমা ছয়শ টাকা নির্ধারণ, ভুয়া সংগঠনের নামে সন্ত্রাসী কায়দায় পরিবহন শ্রমিক সংগঠন দখলদারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিআরটিএ ও যুগ্ম শ্রম পরিচালকের দফতরের ‘দুর্নীতি-হয়রানি-অব্যবস্থাপনা’ বন্ধ, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিয়ে কল্যাণ তহবিলের টাকা পাওয়া নিশ্চিত করা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.