মানবপাচারের অভিযোগে বাঁশখালীতে ইউ,পি সদস্য জাকের গ্রেপ্তার

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউ,পি সদস্য জাকের আহমদ (৪২) কে গতকাল শনিবার (৪ জুলাই) দুপুর ৩ টার দিকে পরিষদ ভবন এলাকা হতে আটক করেছে ডিবি পুলিশের চট্টগ্রাম শাখা। সে এলাকার মোজাফ্ফর আহমদের পুত্র। আটক ইউ,পি সদস্যের বির“দ্ধে মানবপাচার অভিযোগ সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।

স্হানীয় ও সূত্রে জানা যায়, শনিবার যথারীতি ইউনিয়ন পরিষদের সভা চলছিল। এ খবর ডিবি পুলিশ আগে থেকেই জানত। তার প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি দল পরিষদ ভবনের আশপাশে অবস্হান নেয়। পরিষদের সভা শেষে বের হয়ে আসলে ডিবি পুলিশ তাকে আটক করে। আটক ইউ,পি সদস্যকে চট্টগ্রামের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। স্হানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই ইউ,পি সদস্যের বিরুদ্ধে মানবপাচারের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। শনিবার ডিবি পুলিশ তাকে আটক করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গন্ডামারা ইউ,পি চেয়ারম্যান আরিফ উল্লাহর সাথে যোগাযোগ করা হলে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকের আহমদকে আটকের খবর নিশ্চিত করলেও এ ব্যাপারে কোন ধরনের মন্তব্য করেনি।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের কাছে জানতে চাইলে তিনি জানান, ইউ,পি সদস্য জাকের আহমদকে ডিবি পুলিশ আটক করেছে শুনেছি। মামলাটি যেহেতু ডিবি নিজেরাই তদন্ত করছে সেই হিসাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জাকের আহমদকে বাঁশখালী থানায় স্হানান্তর করেনি বলে তিনি জানান। তিনি আরো বলেন বাঁশখালী থানায় তার বিরুদ্ধে ১৯৯৪ সালের একটি মামলার হদিস পাওয়া গেলেও অপর কোন মামলা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.