নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : উপজেলার হাছনদন্ডীতে অগ্নিকান্ডে ৪টি দোকান ৮টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মীভুত হয়েছে। এতে ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়।
বুধবার(৩১ জানুয়ারি) রাত অনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার সাতবাড়িয়া পূর্ব হাছদন্ডী বাদামতল এলাকায় মহিউদ্দিনের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়লে এ সময় ৪টি দোকান ৮টি বসতঘর সম্পূর্ণরুপে পুড়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়ে অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়। এলাকার জনসাধার ও পটিয়া ফায়ার সার্ভিস দীর্ঘ তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৪টি দোকান ও ৮টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়। ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিকেরা হলো-আবদুল গফুর, রমজান আলী, রবিউল হোসেন, দুুদু মিয়া, রাজু আক্তার, আবদুল মান্নান, মহিউদ্দীন ও একরাম আলী। ক্ষতিগ্রস্থ দোকানের মালিকেরা হলো-মো. ইউসুফ, মো. আলমগীর, গফুরের ফার্নিচার দোকান, রমজান আলীর চায়ের দোকান। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
খবর পেয়ে গতকাল ১ ফেব্রুয়ারি সকালে এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রমের পক্ষ থেকে ২২ হাজার টাকা নগদ প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আবদুর রহিম বাদশা, এলডিপি নেতা নজরুল ইসলাম আবদুল মেম্বার প্রমুখ।
