রাউজানে এক নারীর চার সন্তান প্রসব

0

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি::চট্টগ্রামের রাউজানে একসঙ্গে চারটি সন্তান প্রসব করেছেন এক নারী। চার সন্তানের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

গত শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অবস্থিত একটি প্রাইভেট ক্লিনিকে এ চার সন্তান ভূমিষ্ট হলেও প্রসবের পর পর দুই ছেলে সন্তান অসুস্থ হয়ে পড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রসূতির নাম জেসমিন আকতার (২২)।

তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের গোল মোহাম্মদ তালুকদারের শেখ আহমদের মধ্যপ্রাচ্য প্রবাসী মো. রমজান আলীর স্ত্রী।জেসমনি আকতারের বাপের বাড়ি পশ্চিম কদলপুর গ্রামে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.