আনোয়ারা পূর্ব বারখাইন হরি মন্দিরের ধর্মীয় সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক::আনোয়ারা উপজেলা পূর্ব বারখাইন রাধামাধব সেবাশ্রম হরি মন্দিরের উদ্যোগে বাৎসরিক ধর্মীয় সভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ গত ২ মার্চ হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন এয়াকুব-ছালেহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট কলামিষ্ট এড. সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু,উদ্বোধক ছিলেন আরামিট গ্রুপের নির্র্বাহী পরিচালক বিশ্বেশ্বর গুপ্ত। হরি মন্দিরের সভাপতি কমল মজুমদারের সভাপতিত্বে এবং সমন্বয়কারী নিউটন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্ম সভায় ধর্মীয় আলোচক ছিলেন দিদুল সিকদার ও ভাগবতীয় বক্তা আনন্দ মোহন দত্ত। সভায় শোক বার্তা পাঠ করেন মন্দিরের সাংস্কৃতিক সম্পাদক জোটন মজুমদার।
স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পূর্ব বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজা মিয়া,সমাজসেবক কেশব মহাজন ও অরুন কান্তি দাশ,পুরোহিত প্রিয়ব্রত গৌস্বামী উপস্থিত ছিলেন সংগঠনের রিপন মজুমদার,সঞ্জয় দত্ত(বাঁশি),সাগর চৌধুরী,উত্তম গুপ্ত,খোকন মজুমদার,নিকাশ মজুমদার,দিলীপ গুপ্ত,দীপন গুপ্ত প্রমুখ।

সভা শেষে অতিথিবৃন্দ গীতা শিক্ষা নিকেতনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।দুই দিনব্যাপী উদ্যাপিত এ অনুষ্ঠানে ৮ সহ¯্রাধিক আগত ভক্তবৃন্দদেরকে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.