সীতাকুণ্ডে কাভার্ডভ্যান ভর্তি ৪ লাখ টাকার কাঠ আটক

0
সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান যোগে পাচারের সময় প্রায় ৪ লাখ টাকা মুল্যের অবৈধ কাঠ আটক করেছে বন বিভাগ।
মঙ্গলবার(৭ মার্চ )সকালে ফৌজদারহাট স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এই কাঠ আটক করা হয়।
উত্তর বন বিভাগের ফৌজদার হাট চেক স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা মেট্রো-ন-১৩-০৪২৩ নম্বরের একটি কাভার্টভ্যান আটক করে তল্লাসী চালানো হয়।এই সময় কাভার্ডভ্যানের ভিতর থেকে প্রায় ২শ’ ঘনফুট অবৈধ সেগুন ও গামারী কাঠ উদ্ধার করা হয়।
আটককৃত কাঠের আনুমানিক মুল্য প্রায় ৪ লাখ টাকা। এই কাঠগুলি চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানা ফরেস্ট অফিসার। আটককৃত কাঠ ও কাভার্ডভ্যান ফৌজদার হাট ফরেস্ট চেক স্টেশনে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.