ঝুঁকিপূর্ণ ভবনে ব্যবসা, ঘটতে পারে দূর্ঘটনা

0

এম রমজান আলী, রাউজান (চট্টগ্রাম)::রাউজানের বিভিন্নস্থানে শত বছরের পুরানো ঝুঁকিপূর্ণ কিছু পাকা ভবন এখন মরণ ফাঁদ হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ ভবনের কোনো কোনোটিতে চলছে ব্যবসা বানিজ্যি, আবার কোনোটি ব্যবহার হচ্ছে আবাসস্থল হিসাবে।

স্থানীয়রা বলেছেন ঝুঁিকপূর্ণ ভবন সমূহ সরকারের বিভিন্ন বিভাগের মালিকানায় পরিত্যাক্ত ভবন, আছে ব্যক্তি মালিকার স্থাপনাও। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীরা সরকারী পরিত্যাক্ত ভবন সমূহ দখল করে রেখে গরীব মানুষের কাছে ভাড়ায় খাটাচ্ছে। আর প্রভাবশালীদের এই কৌশলে আটকে ভাড়াটেগণ জীবন বলি দেয়ার ঝুঁকির মধ্যে এসব অবস্থানে রয়েছে।

সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সামনের দুটি ভবন অত্যান্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তজু মিয়া নামের এক ব্যক্তির মালিকানায় থাকা পুরানো এই ভবনের উপড়ে নিচে সবখানে জরাজীর্ণ। ফাটল ও ধসের ক্ষত স্থান চলাচলকারী সব মানুষের দৃষ্টি আকর্ষন করে ধসের আশংকার কথা স্মরণ করে দিচ্ছে। বিপজ্জনক অবস্থায় থাকা এই ভবনের নিচের চারটি দোকান স্বাক্ষনিক খোলা রেখে ব্যবসা করে যাচ্ছে ভাড়াটে দোকানীরা। এসব দোকানের ক্রেতাদের মধ্যে বেশির আছে স্থানীয় একটি মাদ্রাসা ও দুটি কেজি স্কুলের শিক্ষার্থী। স্থানীয়দের আশংকা ঝুকিপূর্ণ ভবন দুটি যেকোনো মূর্হুত্বে বড় ধরনের দুঘর্টনার জন্ম দিয়ে প্রাণহানী ঘটনা ঘটাতে পারে। দোকানী বলেছেন জমিদার তার মার্কেটি সংস্কার করছে না। যার কারণে এই ঝুকির মধ্যে তাদের থাকতে হচ্ছে। দিতে হচ্ছে প্রতি মাসে দোকান প্রতি আট’শ টাকা ভাড়া।

স্থানীয়রা বলেছেন অনেক আগেই এই ভবনের রক্ত মাংস ঝড়ে গেছে এখন শরীর থেকে খসে পড়তে শুরু করেছে হাড়। তারা বলেছেন এখন ছাদের মরিচায় ধরা লোহা গুলোও খণ্ড খণ্ড করে ভেঙ্গে ভেঙ্গে নিচে পড়তে শুরু করেছে। এলাকার সচেতন লোকজন বলেছেন এই ভবনের পার্শ্ববর্তী পুরানো ইউনিয়ন পরিষদের ভবনটিও একই রকম ঝুকিতে আছে। এরকম ঝুকিপূর্ণ ভবন দেখা গেছে উপজেলার বিভিন্নস্থানে। এসব স্থাপনার মধ্যে আছে নোয়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পার্শ্বে একটি পরিত্যাক্ত ভবন। এটির একাংশ আগে ভেঙ্গে পড়লেও এখন অর্ধ ভাঙ্গা অবস্থায় অপর অংশ ঝুলে আছে দীর্ঘ দিন। পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনীর ্দক্ষিণ পার্শ্বে পরিত্যাক্ত হয়ে থাকা সরকারী একটি ভবনের নিচে গরু খোয়ার করা হয়েছে।

স্থানীয় প্রভাবশালীরা এটি দখল করে রেখে গরুর খোয়ার হিসাবে ব্যবহার করছে। কাপ্তাই সড়ক পার্শ্বের ব্রাহ্মনহাট ব্রীজের পশ্চিম পার্শ্বের একটি ঝুকিপূর্ণ ভবনে বসবাস করছে একাধিকার পরিবার। এই ভবনটিও সরকারী মালিকাধীন। এটিও দখল করে রেখে কতিপয় প্রভাবশালী ভাড়ায় খাটাচ্ছে। স্থানীয় সূত্র সমূহ জানিয়েছে গত প্রায় দেড় দশকে রাউজানের অধিকাংশ পুরানো অবকাঠামো ভেঙ্গে নতুন করে নির্মিত হয়েছে। এখনো জীর্ণ শীর্ণ যেসব ভবন ঠিকে আছে সেগুলো ধসে পড়ার আশংকাতে স্থানীয়রা এক রকম আতংকে রয়েছে। সচেতন মহল দ্রুততার সাথে এসব ঝুকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলার উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়টি নিয়ে কথা বললে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন বলেন এব্যাপারে বিস্তারিত জেনে খবর নিয়ে ব্যবস্থা নেবেন

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.