চন্দনাইশে ভূমি উন্নয়ন কর মেলার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশেও ভূমি উন্নয়ন কর মেলার র‌্যালী ও আলোচনা সভা মঙ্গলবার(৪ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়। কর মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ সম্মুখ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন।

আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. বখতিয়ার আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, ডেপুটি কমান্ডার আবদুল মালেক, চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান, আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, নুরুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান বেগ, আহমদুর রহমান ভেট্টা, আলমগীরুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্ত মিতালী সেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী শাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক যথাক্রমে বিজয়ানন্দ বড়ুয়া, ওসমান আলী, বিষ্ণুযশা চক্রবর্তী, উপজেলা নাজির মফিজুর রহমান চৌধুরী, সার্ভেয়ার কবির আহমদ, আলী আহমেদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা এম হেলাল উদ্দিন চৌধুরী প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.