গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

0

বাঁশখালী প্রতিনিধি::দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারনে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে তিনি প্রশংসিত। তিনি গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (৭ এপ্রিল)  বাঁশখালী উপজেলায় ২০১৬ সালে সাইক্লোন রোয়ানুতে ক্ষতিগ্রস্থ ৫০ টি পরিবারকে দুর্যোগ সহনশীল ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন এর সভাপতিত্বে মন্ত্রী আরও বলেন, সাইক্লোন রোয়ানুর পরবর্তীকালে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের স্থানচ্যুত পরিবারের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের ঘরে ফিরে যাওয়া একটা বিশেষ চ্যালেঞ্জ ছিল।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ।

ইউএনডিপি ও একশন এইডের আর্থিক সহায়তায় চট্টগ্রামের অন্যতম সমাজ উন্নয়ন সংস্থা ইপসা কর্তৃক বাস্তবায়িত ঘূর্ণিঝড় রোয়ানু আক্রান্ত পরিবারের মাঝে প্রায় আড়াই লক্ষ টাকা করে ব্যয়ে পাকা বাড়ী নির্মাণ করা হয়। ৫০টি বাড়ীর মালিকদের কাছে গৃহ স্থানান্তরে সিপিপির আঞ্চলিক পরিচালক রুহুল আমিনের সঞ্চালনে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ, একশন এইড বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর সাজিদ রায়হান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুল কবির চৌধুরী দুলু, উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক আবু, ইপসার পরিচালক পলাশ চৌধুরীসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন একশন এইড ও ইউএনডিপির কর্মকর্তাগণ, সিপিপির পরিচালক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এমপির একান্ত সচিব তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ, বদরুদ্দিন চৌধুরী, সিপিপির উপজেলা টিম লিডার মোঃ ছগিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া বলেন, বাঁশখালী হচ্ছে দুর্যোগ প্রবণ এলাকা। এই দুর্যোগ প্রবণ এলাকা বিবেচনা করেই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে। তারই একটি হচ্ছে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে গৃহ নির্মাণসহ সামগ্রী উন্নয়ন কর্মকান্ড।

তিনি বলেন, বেড়িবাঁধ থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকান্ডে বরাদ্দ আনলে হবে না, তার যথাযথ ভাবে তদারকি করতে হবে। তিনি বাঁশখালীর উপকূলীয় জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এবং উপকূলবাসী যাতে দুর্যোগের মত বিপদ থেকে বাঁচতে সকল ধরনের উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করবেন ।

সিপিপি বাংলাদেশের এমন একটি সংগঠন যারা দুর্দিনে নিজেদের খবর না রেখে অন্যের বিপদে ছুটে যায়। বাঁশখালীতে যারা সিপিপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের প্রতি ধন্যবাদ জানান এবং দুর্যোগকালীন সময়ে যেসকল সরঞ্জাম প্রয়োজন তা তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। পরে মন্ত্রী দুর্যোগ সহনীয় ৫০টি বাড়ীর মালিকদের কাছে বাড়ীর চাবি স্থানান্তর করেন এবং ফিতা কেটে বাড়ীর উদ্বোধন করেন। মিটিং শেষে মন্ত্রী সাংসদসহ অন্যান্য কর্মকর্তাদ্বয় প্রধান মন্ত্রীর প্রতিশ্রুত বাড়ী খানখানাবাদের প্রতিবন্ধী দিদারুল আলমের জন্য গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.