বিনোদন : শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ের খবর এখন টক অব দ্য কান্ট্রি। ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢাকাই কিং শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। তাদের একটি পুত্র পুত্রসন্তানও রয়েছে। ৮ মাস বয়সী সন্তানের নাম আব্রাহাম খান জয়। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়েই জানিয়েছেন এই সব কথা। টেলিভিশনে অপুর এ বিস্ফোরক সাক্ষাৎকারের পর এ বিষয়ে মুখ খোলেন শাকিব খান। তিনি জানান, অপু বিশ্বাস কারও দ্বারা প্ররোচিত হয়েছে। সে নিজে চক্রান্তের শিকার হয়েছে আমাকেও সেই ফাঁদে ফেলেছে। আমি নিশ্চিত কেউ বা কারা আমাকে হেয় করতে অপুকে দিয়ে আজকের ঘটনাটি ঘটিয়েছে। আমি আমার ও অপুর ভালোর জন্যই বিয়ের খবর গোপন রেখেছিলাম।
শাকিব আরও বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ চক্রান্তের মূল কাহিনি আমি প্রকাশ করব। কেউ বিভ্রান্ত না হয়ে আমার পাশে থাকবেন বলেই প্রত্যাশা করছি। স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, আমি আমার সন্তান আব্রাহাম খান জয়ের দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু অপুর দায়িত্ব নেব না। সে আমার কথা না শুনে অন্যের প্ররোচনায় আমার ক্যারিয়ারের এত বড় ক্ষতি করল।
সবশেষে ভক্তদের কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়াও চান ঢালিউড কিং শাকিব খান। কিন্তু অল্প সময়ের মধ্যে স্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোম্যেধই এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
