সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুর একটার সময় সীতাকুণ্ডের পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় নাছির উদ্দিন নামের এক ব্যাক্তির একটি ঝুপড়ি ঘরে বসে ১০ থেকে ১২ জন যুবক জুয়া খেলছে এমন সংবাদে সেখানে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে পুলিশ অভিযান চালাতে গেলে তা টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগীতায় ১০ জুয়াড়িকে আটক করে ভবিষ্যতে আর জুয়া খেলবে না এমন মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং জুয়ার আখড়াটি সম্পুর্ন গুড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ্য যে,দীর্ঘদিন যাবত সীতাকুণ্ডের ঐ ঘরটিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর চলে আসছিল।
