শিশুমেলার আয়োজনে শিশু কিশোরদের বর্ষবরণ

0

নিজস্ব প্রতিনিধি :   ছোটদের সাংস্কৃতিক জগত শিশুমেলার আয়োজনে বর্ণিল অনুষ্ঠান মালার মধ্যদিয়ে নগরীর ডা: খাস্তগীর সরকারী উচ্চ বিদ্যালয়ে শুক্রবার(১৪ এপ্রিল) উদ্যাপিত হলো ছোটদের বর্ষবরণ। “এসো মাতি নব আনন্দে” এই আয়োজনের সবটুকুই ছিল শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে। অনুষ্ঠানের প্রায় পুরো অংশ জুড়ে শিশু কিশোরদের ছিল প্রাণবন্ত পরিবেশনা। সকাল হতেই বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আন্দন মুখর।

অনুষ্ঠানে ছিল দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য, আবৃত্তি, কবি গান, শিশু কিশোরদের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা ও কুষ্টিয়ার বিখ্যাত শিল্পী বিমল বাউল এর পরিবেশনা। দলীয় সংগীতে অংশ নেন ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠ, সুরাঙ্গণ সঙ্গীতালয়, গুরুকুল সংগীত একাডেমি, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, ডা: খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট স্কলাসস্টিকা বালিকা উচ্চ বিদ্যালয়, শিল্পাংকন সাংস্কৃতিক গোষ্ঠী, উপমা সাংস্কৃতিক অঙ্গন।

দলীয় নৃত্য পরিবেশন করেন চারুতা নৃত্য কলা একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, গুরুকুল নৃত্য একাডেমি, বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন- বোধন আবৃত্তি পরিষদ ও শব্দরূপ বাচিক পাঠশালা, কবি গান পরিবেশন করেন- কবিয়াল কল্পতরু ভট্টাচার্য্য, একক সংগীত পরিবেশন করেন- জলি মুখার্জী, স্বর্ণময়ী সিকদার, সুমাইয়া ইসলাম চৌধুরী, শর্মিষ্টা দেব, প্রমা অবন্তি বিশ্বাস, উৎস বিশ্বাস, রিমি সিনহা, ধ্রুব দে, একক নৃত্য পরিবেশন করেন- আদ্রিতা ধর, সুস্মিতা মহাজন প্রমুখ।

ছোটদের বর্ষবরণ ১৪২৪ এর চেয়ারম্যান কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক রত্মাকর দাশ টুনু, চ্যানেল আই এর চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, সদস্য সচিব রুবেল দাশ প্রিন্স ও সমন্বয়ক মিজানুর রহমান বাবলা। এসময় উপস্থিত ছিলেন, এস প্রকাশ পাল ও রুমন ভট্টাচার্য্য।

বক্তারা বলেন, নতুন প্রজন্মেকে দেশীয় সাংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করতে এই আয়োজন। আকাশ সংস্কৃতিক আগ্রাসনে বর্তমান প্রজন্ম নিজস্ব সাংস্কৃতিকে আজ ভুলতে বসেছে। যা কারো কাম্য নয়। এই প্রজন্ম নিজস্ব কৃষ্টি সংস্কৃতি যেন ধারন করে বেড়ে উঠে তাই তাদের নিয়ে এই আয়োজন। আগামী দিনগুলোতে এধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.