ইসরায়েলের কাছে ক্ষমা চেয়েছে আইএস

0

আন্তর্জাতিক ডেস্ক:: সিরিয়া সীমান্তে ইসরাইলি সেনা বহরের ওপর গুলি চালিয়ে পরে তেল আবিবের কাছে ক্ষমা চেয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রবিবার এমনটিই জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়া’লুন।

মোশে ইয়া’লুনের উদ্ধৃতি দিয়ে সোমবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে ইসরাইল অধিকৃত সিরিয়ার গোলান উপত্যকায় সম্প্রতি ইসরাইলি সেনার ওপর গুলি চালায় আইএস। পরে তেল আবিবের কাছে নিঃশর্ত ক্ষমাও চায় তারা। অবশ্য এমন বক্তব্য দেয়ার পর আর এ বিষয়ে মুখ খুলতে বা এ নিয়ে আর কোনো ব্যাখ্যা দিতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, প্রায়ই আইএসের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়। অনেকের দাবি, আইএস মূলত মোসাদেরই সৃষ্টি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভাষ্য, ইয়া’লুনের ওই বক্তব্যের মধ্য দিয়ে আইএসের সাথে ইসরাইলের সরাসরি যোগাযোগের বিষয়টি ফুটে উঠেছে।

 

২০১৩ থেকে ২০১৬ সালের মে পর্যন্ত ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন ইয়া’লুন। সূত্র: আরটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.