শারমিন আক্তার রেশমী নামে ২৩ বছর বয়সী ওই তরুণীর হাত ও পায়ে ছুরির আঘাতের জখম রয়েছে বলে জানান জহিরুল।
চান্দগাঁও থানার ওসি সাইফুল আলম চৌধুরী বলেন, রুবেল নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছে, যার সঙ্গে রেশমীর ‘প্রেমের সম্পর্ক ছিল’ বলে তারা শুনেছেন।
তিনি জানান, মেয়েটি সানোয়ারা আবাসিক এলাকায় এবং ছেলেটি মৌলভী পুকুর পাড় এলাকায় থাকেন। ঘটনার বিস্তারিত জানার জন্য ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
