মিরসরাইয়ে লোকালয় থেকে অজগর উদ্ধার

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে লোকালয়ে চলে আসা একটি অজগরের ছানা উদ্ধার করেছে বনবিভাগের কর্মকর্তারা। সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০ টার সময় মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোমিনটোলা গ্রামের আব্দুল লতিফ সিকদার রোড়ের একটি কড়ই গাছের ডালে অজগরটির দেখা মেলে।
সূত্রে জানা গেছে, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের বাড়ীর পাশের ৪০ ফুট উচ্চতার একটি কড়ই গাছের ডালে অজগরটি দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয়রা সাপটি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি মিরসরাই রেঞ্চ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে মিরসরাই রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিকাল ৩ টায় স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করেন। গত এক সপ্তাহ ধরে মিরসরাইতে টানা বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা পানিতে অজগরের বাচ্চাটি লোকালয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাপটি দেখার জন্য এলাকার ছোটবড় সকলে ভিড় জমায় এবং আশেপাশের ভবনের ভাড়াটিয়াদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট।
মিরসরাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, অজগর সাপের বাচ্চাটি সাড়ে ৬ ফুট লম্বা। এটি বৃষ্টির পানিতে পাহাড় থেকে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাপটি সোমবার বিকেলে মিরসরাই বিটের আওতাভুক্ত পাহাড়ের গহীণ অরণ্যে অবমুক্ত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.