মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করেছে। সরকারি কোষাগার থেকে বেতন ভাড়া ও পেনশন দেওয়ার দাবিতে বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত এই অবস্থান ধর্মঘট পালন করা হয়।এসময় পৌরসভার সকল কার্যক্রম বন্ধ থাকে।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার দপ্তর সম্পাদক ফজলুল মুরাদের সঞ্চালনায় ও পৌর সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল করিম, সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমা, হিসাব রক্ষক জয়নাল আবেদীন, প্রধান সহকারী সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ।
