কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের বার আউলিয়ায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিদা আক্তার (২৩) নামের এক মহিলাকে আটক করেছে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ। মঙ্গলবার (২ মে) দুপুর সাড়ে ১২ টার সময় গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কুমিল্লগামী গ্রাম বাংলা পরিবহনে তল্লাসী চালিয়ে মহিলাটির শরীলে মহিলা পুলিশদ্বারা তল্লাসী চালিয়ে ১০ টি ছোট পলিথিনে মোড়ানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ লক্ষ টাকা। বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট সৈয়দ ইফতেখার আলম জানান,গোপন সংবাদে ওসি ছালেহ আহম্মদ পাঠান এর নেতৃত্বে বার আউলিয়ার উত্তরে পাক্কা মসজিদ এলাকায় একটি বাসে তল্লাসী চালিয়ে এক মহিলার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। আটককৃত ইয়াবাসহ উক্ত মহিলাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত শাহিদা কুমিল্লা জেলার, লাকসাম থানার, চৌরাশ গ্রামের কলিম উল্লাহর মেয়ে। সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে কুমিল্লাসহ বিভিন্নস্হানে ইয়াবা পাচার করে থাকতো বলে পুলিশি জিজ্ঞাসা বাদে স্বীকার করে।
