মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে সিএনজিঅটোরিকসা-মোটরসাইকেলের সংঘর্ষে অপু কর্মকার (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় (১০ মে) ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ঘরতাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অপু কর্মকার উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের আশুতোষ কর্মকারের একমাত্র পুত্র।
নিহতের মামাতো ভাই প্রদীপ কর্মকার জানান, অপু ওচমানপুর ইউনিয়নের সাহেবপুর এলাকায় তার বোনের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে আসার পথে ঘরতাকিয়া এলাকায় একটি সিএনজি অটোরিক্সা্ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম জানান, একটি দুর্ঘটনার কথা শুনেছি। তবে হতাহতের বিষয়ে কিছু জানা নেই।
