ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করবে

0

নিজস্ব প্রতিনিধি :   বন্দর নগরী ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’তে 29th Joint Commission Meeting of UNWTO Commission for Asia and the Pacific (CAP) and the Commission for South Asia (CSA) ১৫ থেকে ১৭ মে অনুষ্ঠিত হচ্ছে। এটি পর্যটন শিল্পে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি স্বীকৃতি। UNWTO’র মহাসচিব ড. তালেব রিফাই এ সম্মেলনে উপস্থিত থাকবেন।

আজ সোমবার(১৫ মে) বিকেল ৫ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, UNWTO Joint Commission Meeting of CAP & CSA বিশ্ব পর্যটন সংস্থার অন্যতম বৃহৎ ইভেন্ট। তিন দিনব্যাপী ইভেন্টটিতে ঈঅচ ভুক্ত ২১টি এবং ঈঝঅ ভুক্ত ৯টি দেশ থেকে মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং UNWTOএর এফিলিয়েটেড প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবেন। দেশ-বিদেশের তিনশ জন প্রতিনিধি এ আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। বহির্বিশ্বে বাংলাদেশ একটি অন্যতম MICE (Meeting, Incentive, Cooperation & Exhibition) destination হিসেবে পরিচিত পাবে।

সার্বিকভাবে বাংলাদেশের পর্যটন শিল্প বিকশিত হবে সর্বপরি পাহাড় নদী ও সাগর বেষ্ঠিত ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষন করবে, এ শহরের ব্রান্ডিং হবে যা পর্যটনকেই শুধু নয় বিনিয়োগ ও বাণিজ্যে নতুন গতি আনবে। পর্যটনক্ষেত্রে গত তিন বছরে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যদিও টুরিজম ক্ষেত্রে এই অঞ্চলে এখনো ঐ অর্থে কর্তৃত্ব নিতে পারেনি তবে গত তিন বছরে আমাদের কৃতিত্বকে স্বীকার করে নিয়েছে গোটাবিশ্ব ইউএনডব্লিউটিও এর মাধ্যমে এবং সেই কৃতিত্বেরই একরকম স্বীকৃতি এ সম্মেলনের জন্য বাংলাদেশকে বেছে নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রেস কনফারেন্সে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যৌথ প্রয়াসে প্রকাশিত চট্টগ্রাম বিভাগের পর্যটন বিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন সচিব এস.এম গোলাম ফারুক, বিটিভির সিইও ড. নাসির উদ্দিন, বিপিসির চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.