চন্দনাইশে বন বিভাগের গাছ কাটার অভিযোগ

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : উপজেলার সাতবাড়ীয়া মনছুর আলী সড়কে রোপনকৃত বন বিভাগের ৩টি বড় সাইজের গাছ কেটেছে উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুল আলম রিপু। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেছেন একই এলাকার শফিউল আজম।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার( ১৬ মে) সকালে সাতবাড়ীয়া যতরকুলের ছালেহ আহমদের ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম রিপু (৩৫) সহ কয়েকজন মিলে সাতবাড়ীয়া যতরকুল মনছুর আলী সড়কে বন বিভাগের রোপনকৃত বড় সাইজের ৩টি গাছ কেটে নেয়।

এ ব্যাপারে একই এলাকার শফিউল আজম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বন বিভাগের গাছ হয়ে থাকলে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.