আনোয়ারা প্রতিনিধি::গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদরাসা ময়দানে এটি অনুষ্ঠিত হয়।আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি আনোয়ারা জোনের পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশ চেয়ারম্যান শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।
এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া হাশেমী কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী,আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন ছিদ্দিকী,আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক আবু সা’দাত মুহাম্মদ সায়েম,শায়ের মাওলানা মুহাম্মদ এনামুল হক,বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম,ব্যবসায়ী আলী নেওয়াজ ইমন,মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদ হোসাইন ও সাংবাদিক ডিএইচ মনসুর। অনুষ্ঠানে রায়পুর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ সোলাইমান আল-কাদেরী,বড়উঠান গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইলিয়াছ আজম নুরী ও সাংবাদিক জাহেদুল হককে সংবর্ধনা দেয়া হয়।
মুহাম্মদ নুুল করিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবুল বশর সিরাজী,শামসুল হুদা মুনির,হাফেজ মুহাম্মদ বজলুর রহিম হাশেমী,মুহাম্মদ জাহাঙ্গীর নাছির,জিএম মামুনুর রশিদ ও আসিফ নেওয়াজ জিহান। পরে আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
