বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত আসামীর কাছে থেকে একলাখ পোনা জব্দ

0

বোয়ালখালী প্রতিনিধি::বোয়ালখালীতে এক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামীর কাছ থেকে একলাখ চিংড়ি পোনা জব্দ করেছে পুলিশ। এ সময় আদালতের পরোয়ানা থাকায় নুরুল আবচার(৩৩)কে গ্রেফতার করে থানা পুলিশ।

২৪ মে বুধবার দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন থেকে আবচারকে পোনাসহ গ্রেফতার করা হয়। নুরুল আবচার প্রকাশ রুখচার শ্রীপুর টুল মাতব্বর বাড়ীর নূর হোসেনের ছেলে।

থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জালাল বলেন, আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় নুরুল আবচারকে ধরতে গিয়ে তাঁর ঘরে এ চিংড়ি পোনা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, নুরুল আবচারের বিরুদ্ধে বোয়ালখালী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.