অসহায়দের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান- সাংসদ নজরুল

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সমাজ হতে দারিদ্র্য চিরতরে নির্মূল করা সম্ভব। তিনি বলেন, সিয়াম সাধনার মাস রমজান। এ মাসেই নিজের আত্মাকে পরিশুদ্ধ করার উত্তম সময়। নফল এবাদত, দান-সদকার মাধ্যমে পরকালের পথ সুগম করার সুবর্ণ সুযোগ হিসেবে রমজানে নফল এবাদত ও দান-সদকা বাড়িয়ে দেয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন।
শুক্রবার(৯ জুন) বিকালে নগরীর রীমা কমিউনিটি সেন্টারে চন্দনাইশ সমিতি চট্টগ্রামের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। সমিতির সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলায়মান ফারুকী, সমিতির ট্রাস্টী চেয়ারম্যান ডা: শাহাদাত হোসেন, ডা: আবদুল আলিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিন সবুর।

যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম ও এড. নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ট্রাস্ট সেক্রেটারী একরাম হোসেন, ট্রাস্টী সদস্য জাহাঙ্গীর আলম, অধ্যাপক আজম খান, মাকসুদুর রহমান, বাবর আলী ইনু, মাহবুবুর রহমান চৌধুরী, এড. দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন চৌধুরী, আবু ফয়েজ, ডা. ওয়াজেদ অভি, মনসুর আলী, এস.এম. মুছা তসলিম, আ.ন.ম হাসান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে চন্দনাইশ সমিতির পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যসহ চন্দনাইশ উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে খতমে কোরআন ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম চৌধুরী।

ইফতার মাহফিল সুন্দর ও সুষ্ঠভাবে সফল করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদুল্লাহ, জামাল উদ্দিন, আবদুর রহিম, খোরশেদ রোকেয়া, জাহিদুল আলম, মো: ইদ্রিস, বেলাল হোসেন, টিটু বড়ুয়া, সুমন সরকার, বোরহান উদ্দিন, আদিল কবির ও আবদুল্লাহ মো: সাদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.