ভুয়া দলিলে সম্পত্তি দখলের চেষ্টার খবরটি বিভ্রান্তিমূলক: ইকবাল

0
নিজস্ব প্রতিবেদক::আনোয়ারায় এক হতদরিদ্র পরিবারের ২১ শতক সম্পত্তি ভুয়া দলিলের মাধ্যমে দখল চেষ্টার যে অভিযোগ উঠেছে তা মিথ্যা ও বনোয়াট বলে দাবি করেছেন মোহাম্মদ ইকবাল। তিনি দাবি করেন, আমি জমির মালিক সেরজান খাঁ ওরফে সের আলী খাঁ ওয়ারিশগণের প্রতিনিধি।
তিনি বলেন. সংবাদে উল্লেখিত জমি দাগ ১৭৮৭, বিএস খতিয়ান নং-২৫৮১, আর এস খতিয়ান নং-১৭৭, আরএস দাগ নং ২১০৬, মোট জমির পরিমাণ ৪১ শতক। যা দুইটি কবলামূলে আরএস মালিকের ওয়ারিশগণ বিক্রি করেন। প্রথম কবলা ১৯৬৪ সালে শুসেন বড়–য়া হতে তিন ভাইয়ের নামে জমি পরিমাণ ২০.৫ শতক, দ্বিতীয় কবলা ১৯৬৮ সালে বিজয় সেন বড়ুয়া হতে শুধু সেরজান প্রকাশ সের আলী খাঁর নামে জমির পরিমাণ ২০.৫ শতক। কবলাটি সেরমত খাঁ ও হাসমত খাঁর ওয়ারিসগণ লুকিয়ে রেখেছিল। সেরজান খাঁর ওয়ারিশগণ লেখাপড়া না জানায় এবং দরিদ্র হওয়ায় কবলাটি খুঁজে বের করতে পারেনি।
তিনি আরো বলেন, আমি কবলাটি খুঁজে বের করি। এবং সেরজার খাঁর ওয়ারিসগণ আমাকে অবাতিলযোগ্য আম মোক্তারনামা মূলে তাদের প্রতিনিধি করেন। তাদেরকে সাথে নিয়ে আমি তাদের দখলে থাকা বিক্রিবাদ অবশিষ্ট অংশের ১১.৩৩ শতক বুঝে নিই। তাতে টিনের বেড়া দিই। টিনের বেড়া দেয়ার সময় কেউ বাধা প্রদান করেনি। গত রোববার জানতে পারলাম আহমদ কবির বাদী হয়ে ১৪৫ ধারায় আদালতে মামলা করেছেন।
তিনি আরো বলেন, আমাকে যারা চিনেন তারা কেউ এ কথা বিশ্বাস করবেননা। উদ্দেশ্যমূলকভাবে একটি মহল আমার বিরুদ্ধে এ বিভ্রান্তিকর সংবাদ চাপাতে সহযোগিতা করেছে।আমার চেষ্টা শুধুমাত্র কিছু অসহায় মানুষকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়া।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.