নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: আজ থেকে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছেন মালিক ও চালকরা। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা সদর, মিরসরাই এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সীতাকুণ্ড-ফৌজদারহাট এলাকায় সকাল থেকে অটোচালকরা মহাসড়ক অবরোধ করেন। মিরসরাইয়েও কয়েক ঘণ্টা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৩ আগস্ট চট্টগ্রাম নগরী ও জেলায় সিএনজি অটোরিকশা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এ বিভাগের আরও খবর
