সীতাকুণ্ডের ত্রিপুরায় আবার জ্বরে আক্রান্ত ১১ শিশু

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড,সিটিনিউজ:: সীতাকুণ্ডের বার আউলিয়া ত্রিপুরা পাড়ায় জ্বরে অসুস্থ্য আরো ১১ শিশুকে আজ শুক্রবার (২৯ জুলাই) সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জ্বরে আক্রান্ত হলেও হাম-এ আক্রান্ত কিনা তা পরিক্ষা নিরীক্ষা করা হচ্ছে। জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জেন আজিজুল রহমান সিদ্দিকী। তিনি জানান, সকালে সোনাইছড়ির ত্রিপুরা পাড়া থেকে ১১ শিশুকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে আনা হয়েছে।

জ্বরে আক্রান্তরা হয়েছে রাধা মালা (৫), চন্দ্রন রানী (৩), শিল্পী ত্রিপুরা (৯), চন্দ্রন বাবু (৯), কবিতা ত্রিপুরা (৫ মাস), আপন (১৮ মাস), হৃদয় (৫ মাস), সজিব (৩), শিবিয়া (৪), পপি (২) এবং ইন্দ্র মোহন (২) তাদেরকে চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা চলছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সীতাকুণ্ড উপজেলা পরিবার ও স্বাস্হ্য কর্মকর্তা নুরুল করিম রাশেদ বিষয়টি নিস্চিত করেছেন।

এদিকে নতুন করে ১১ শিশু অসুস্থ্য হওয়ার খবরে জরুরী ভিক্তিতে ওই এলাকায় একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানান, সিভিল সার্জেন। তিনি বলেন, সর্তকতা হিসেবে মেডিকেল টিম পাঠিয়েছি। সব শিশুর স্বাস্থ্য পরিক্ষা করা হচ্ছে। উল্লেখ্য চলতি মাসের মাঝামাঝি সময়ে সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে ৪ দিনের মাথায় ৯ শিশুর মৃত্যু হলে বিষয়টি লোকালয়ে জানাজানি হয়।

পরে সাংবাদিক এবং চিকিৎসকরা দুর্গম ত্রিপুরা পাড়ায় ছুটে যায়। এবং আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া শুরু করে। প্রায় এক সপ্তাহ পর জানা যায় অজ্ঞাত রোগ নয় মূলত অপুষ্টি এবং হামের কারণেই শিশুরা আক্রান্ত হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.