আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে ১ মহিলার মৃত্যু

0

আনোয়ারা প্রতিনিধি,সিটিনিউজ : আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে অসুস্থ হয়ে হামিদা আকতার (২৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ জুঁইদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামিদা ওই গ্রামের শেখের বাড়ির আবু তৈয়বের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়,গত ১৩ জুলাই জুঁইদন্ডী গ্রামে একটি বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে বেশ ক’টি গরু-ছাগলসহ অন্তত ৮ জন লোক অসুস্থ হয়ে পড়ে। এরপর তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে জলাতংক ভিকসিন দেয়া হয়।

তারমধ্যে গত ২৭ জুলাই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আঁখি আকতার (১৫) নামের এক শিশুর মৃত্যু ঘটে। এদিকে হামিদার অবস্থার অবনতি দেখে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর কোন উন্নতি না হওয়ায় তাকে বাড়িতে নিয়ে এলে বুধবার সকাল ১১টায় তার মৃত্যু ঘটে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.