ট্রেনে কাটা পড়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু হয়েছে। ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার নাম শহীদুল ইসলাম শহীদ (৩৪)। সে উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক। শহীদ উপজেলার ধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাহেরপুর গ্রামের ওয়ারেছ ড্রাইভার বাড়ির মৃত ওয়ারেছ ড্রাইভারের দ্বিতীয় পুত্র, সে দুই কন্যা সন্তানের জনক।

শনিবার (৫ আগষ্ট) সকাল ৯ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসভা এলাকার উত্তরবাজারের কাঠ মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকাল ৩ টার সময় তাকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের মামা আশরাফ উদ্দিন জানান, শনিবার সকালে রেলওয়ে পুলিশ থেকে আমাকে ফোন করে জানানো হয় শহীদের মুঠোফোনে আমার নাম্বারটি মামা নামে সেইভ করা রয়েছে এবং আমি তাকে চিনি কিনা? পরবর্তীতে আমি আমার ভাগিনা বলে রেলওয়ে পুলিশকে বিষয়টি নিশ্চিত করলে তারা পরিবারকে লাশ বুঝিয়ে দেনচিনকি আস্তানা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মইনুল হুদা মজুমদার এই বিষয়ে অবগত নন বলে জানান।

সীতাকুন্ড-ফেনী রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সাইফ উল্ল্যাহ জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট এলাকায় শনিবার সকালে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরবর্তীতে তার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.