জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ,সিটিনিউজ : চট্টগ্রাম মহানগরীর মহাসড়ক থেকে অলিগলি সর্বত্র রাস্তা গ্রামের কাচা রাস্তাকেও হার মানাবে। বড় বড় গর্ত, খাদ, যেন হা করে তাকিয়ে আছে। এসব খাদে যানবাহন আটকে দূর্ঘটনা ঘটছে। শহরের এসব চিত্র দেখে মনে হয, এই শহরের কোন অভিবাবক নেই। বহদ্দারহাট ও মুরাদপুর নগরীর এক প্রত্যন্ত অঞ্চল বলে মনে হয় রাস্তার চেহারা দেখলে। নগরবাসীর ট্যাক্সের টাকায় ভোগ করছে দূর্ভোগ, কষ্ট, অমানবিক জীবন। এ যেন এক আজব শহর। উন্নয়ন কাগজে থাকলেও বাস্তবে নেই।
এ বিভাগের আরও খবর
