আনোয়ারায় আগুনে পুড়েছে ছয় বসতঘর

0

আনোয়ারা প্রতিনিধি :: আনোয়ারায় আগুনে পুড়ে ছায় হয়েছে ছয় বসতঘর। উপজেলার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দিঘীর উত্তর পাশে মেহের জানি বাপের বাড়ীতে শনিবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে। এতে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বরুমচড়া ইউনিয়নের সওদাগর দীঘির উত্তর পাশে মেহের জানি বাপের বাড়ীতে আগুনে মোহাম্মদ কালু (৭০), আবদুর রহমান (৬০), মোহাম্মদ ইদ্রিচ (৩৫), মোহাম্মদ ইউনুচ (৪৫), শামসুর ইসলাম (৪৩) ও বদরুজ্জমানের (৪৭) ঘর পুড়ে যায়।

রাত দেড়টার দিকে লাগা এ আগুন স্থানীয়রা প্রথমে ও পরে আনোয়ারা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী।

স্থানীয় বরুমচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান বলেন,

আগুনে পুড়ে ছয়টি বসতঘরের ১২ লাখ টাকার ক্ষতি হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.