৭১ -এ পরাজিত শক্তি এখনো সক্রিয়- নাগরিক উদ্যোগ

0

সিটিনিউজ ডেস্ক : নাগরিক উদ্যোগে ২১ আগস্ট স্মরণে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে বক্তাগণ বলেছেন,৭১ -এ পরাজিত শক্তি এখনো সক্রিয় রয়েছে ।

পৈশাচিক ও রক্তাক্ত ১৫ ও ২১ আগষ্ট ট্র্যাজেটির পুনরাবৃত্তির আশঙ্কার চির অবসান না হলে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও স্বাধীনতার উপর বারবার আঘাত আসবে।

বাংলাদেশের মোড় ঘুড়িয়ে পুনরায় পাকিন্তানে ফিরে যাওয়ার পথ পরিস্কার করতে মুক্তিযুদ্ধের শক্তিকে পঙ্গু করার জন্য শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই গ্রেনেড হামলা হয়েছিল।

এর পেছনে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যখ্য ইন্দন ছিলো।

আমাদের ব্যর্থতা হলো বিগত ১৩ বছরেও রক্তাক্ত গ্রেনেড হামলার বিচার হয়নি এবং ১৯জন মূল আসামি ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে, এই দায় সমগ্র জাতির।

সোমবার বিকেলে রক্তাক্ত ২১শে আগষ্ট স্মরণে নাগরিক উদ্যোগ চট্টগ্রামের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জলন পূর্ব সমাবেশে বক্তাগণ একথা বলেন।

নাগরিক উদ্যোগ চট্টগ্রামের আহবায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সাংস্কৃতিক সংগঠক ও নাগরিক উদ্যোগ চট্টগ্রামের প্রধান সমন্বয়ক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাগণ আরো বলেন, ১৫ আগস্টের বঙ্গবন্ধু হত্যাকান্ডের অসর্ম্পূন প্রিন্ট সম্পন্ন করার জন্য ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল।

আমাদেরকে বুঝতে হবে ৭১ -এ পরাজিত শক্তি পাকিস্তানীদের বংশদররা এখনো সক্রিয়। এদেরকে যে রাজনৈতিক শক্তি মদত দিয়েছে তারা ২১ বছর ক্ষমতায় ছিল এবং দেশকে অকার্যকর সন্ত্রাসী রাষ্ট্র বানানো ভিত্তি তৈরি করে দিয়েছে। আমাদের দায়িত্ব এই ভয়কে উপড়ে ফেলা।

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ ও মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, নগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা পরিষদের সদস্য এড. উম্মে হাবিবা, নগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, এড. জিন্নাত সোহানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নারী নেত্রী সাহানারা বেগম, নগর যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন সাকু, জসিম উদ্দিন মিঠুন, এড. কামরুল আজম চৌধুরী টিপু, আখতারুজ্জামান রোমেল, মো: জাহাঙ্গীর আলম, আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মহিউল ইসলাম সোহেল, সাবেক ভি.পি এড. নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সমর কান্তি ভুপল, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য আরিফ মঈনুদ্দিন, সাবেক সভাপতি মো: শাহাজাহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ওয়ায়েস কাদের, আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, রায়হানুল হক চৌধুরী ভিপি, শাহাদাত হোসেন।

উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী মো: লিপ্টন, কবি সজল দাশ, দিলীপ সেন গুপ্ত, কবি আসিফ ইকবাল, জাফল আলম রবিন, পারভেজ মো: হাবিব, আবুদল্লাহ আল মাসুদ চৌধুরী, অশিক দত্ত, ইসমাইল হোসেন শিমুল, বিটু মুহুরী, রাজেশ, নোবেল, পিংকী, ফয়সাল, জুয়েল অসীম ধর প্রমুখ।

সভাপতির ভাষণে নাগরিক উদ্যোগের আহ্বায়ক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ২১ আগস্টের হামলাকারীরা তৎকালীন জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছিলো।

মূল পরিকল্পক ছিলো তৎকালীন প্রধানমন্ত্রীর তনয় তারেক জিয়া। তাকে বিদেশ থেকে ধরে এনে বিচারের মুখোমুখি করা হলে ইতিহাসের দায়মুক্তি ঘটবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.