১৫ আগস্ট ও ২১ আগস্ট পরিকল্পনা একই সূত্রে গাঁথা- বাবুল
এম বেলাল উদ্দিন, রাউজান,সিটিনিউজ : উত্তর জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল বলেছেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট পরিকল্পনা ছিল একই সূত্রে গাঁথা।
বঙ্গবন্ধুসহ স্বপরিবারকে হত্যার মধ্যদিয়ে তাদের পরিকল্পনা শুরু করেছিল। ২১ আগস্ট ভয়ানক হামলা থেকে দলীয় নেতাকর্মীর আত্বত্যাগের বিনিময়ে শেখ হাসিনা প্রাণে রক্ষা পেয়েছে।
তিনি আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেন, এই নির্বাচনে আমরা হেরে গেলে এক লক্ষ নেতাকর্মীকে হত্যা করবে বিএনপি।
সোমবার (২১ আগস্ট) সকালে গ্রেনেট হামলা দিবসের স্মরণে ও হামলার পরিকল্পনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষাভ সমাবেশে এ কথা বলেন।
মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও ছাত্রলীগের সভাপতি পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি নজুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহাজান, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, নায়েম উদ্দিন চৌধুরী, পৌর কাউন্সিলর আজাদ হোসেন, পৌর কাউন্সিলর শওকত হাসান, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, মোজাম্মেল হক, যুবলীগ নেতা শওকত হোসেন, তছলিম উদ্দিন, আবু ছালেক, বখতিয়ার উদ্দিন, মোহাম্মদ মনচুর, জিয়াউল হক রোকন, ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, জিল্লুর রহমান মাসুদ, এমরান হোসাইন ইমু, মোহাম্মদ আসিফ, কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ ফয়সাল প্রমূখ।
অনুষ্ঠানের আগে রাউজান উপজেলা আওয়ামীলী, যুবলীগ ও ছাত্রলীগ আয়েজিত একটি বিক্ষোভ মিছিল মুন্সির ঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রাউজান- রাঙ্গামটি সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।
সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর সভার প্যানেল মেয়র ছাত্রলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
