সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সীতাকুন্ডে উপজেলাধীন ৯নং ভাটিয়ারী ইউনিয়ন শাখার বাংলাদেশ তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
সাম্প্রতিক সিটি গেইটস্থ স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলমের কার্যালয়ে এমপির নির্দেশে তরুন আওয়ামী রাজনৈতিক, সমাজসেবক গিয়াস উদ্দিন টিটুকে আহবায়ক এবং মোহাম্মদ মহিউদ্দিন কে সদস্য সচিব করে উপজেলা তাঁতী লীগের আহবায়ক নূর মোহাম্মদ এবং সদস্য সচিব মোঃ হারুনের সম্মতিতে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ সময় কমিটির অনুমোদনকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক খাইরুল আজম জসিম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ আব্দুস ছালাম, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন মেম্বার, ইউপি মেম্বার কামাল উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
