আনোয়ারায় সততা ষ্টোরসহ চার প্রকল্পের উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী
আনোয়ারা প্রতিনিধি, সিটিনিউজ :: আনোয়ারায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ,একটি বাড়ি একটি খামার ও উপজেলা পরিষদের আওতায় প্রায় সাড়ে ৫৩ লাখ টাকার উন্নয়ন কাজ ও সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
প্রকল্পগুলো হচ্ছে- এলজিইডি‘র অর্থায়নে ৩৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার চাতরী সার্কুলার সড়ক, একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে পল্লী স য় ব্যাংক ভবন ও উপজেলা পরিষদের অর্থায়নে ৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে উপজেলা পরিষদ তোরণ।
এছাড়া আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এ সময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ,
প্রতিমন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম,চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরো,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরীসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
