বিএনপি জামাতের এদেশে কোন ভবিষ্যৎ নেই- মোসলেম উদ্দীন

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ,সিটিনিউজ : দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমেদ বলেছেন, ১৫ই আগস্ট যারা জন্ম দিয়েছে, তারা জনগনের ভোট নিয়ে সংসদে যেতে পারবে না। তাই তারা অতিতের মত ভিন্ন পথে সংসদে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। সেদিন তারা ষড়যন্ত্র করে খোন্দকার মোস্তাকের মাধ্যেমে বঙ্গবন্ধু হত্যার বিচার রোধ করার জন্য ইনডিমিনিটি বিল পাস করেছিল\ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশীয় আইনে তাদের বিচার হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্টিত হয়েছে। বিএনপি জামাতের এদেশে কোন ভবিষ্যৎ নেই। খুন, নাশকতা, যড়যন্ত্রের মাধ্যমে রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। এজন্য তিনি নেতা কর্মীদের সজাগ থেকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে রক্ষা করার আহ্বান জানান।

দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, ফেইসবুক রাজনীতি না করে বঙ্গবন্ধুর রাজনীতি করার জন্য নেতা কর্মীদের আহ্বান জানান। জননেত্রী শেখ হাসিনাকে ২১শে আগষ্ট গেনেট হামলাসহ ১৯ বার হত্যার চেষ্টা করেছেন। শেখ হাসিনা মানে উন্নয়ন, খালেদা জিয়া মানে র্দূনীতি। কর্ণেল অলির অবসানের মধ্যে দিয়ে চন্দনাইশে সাধারণ মানুষের নির্যাতনের অবসান ঘটেছে। দেশে এমন কোন নজির নেই কোন অলি-বুজর্গ নিজের মাজার তৈরি করেছেন। কর্ণেল অলিই নিজেই বেচে থাকতে নিজের মাজার নিজে তৈরি করেছেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, রাজনীতিতে যোগ্যতা, প্রঞ্জা, সততা ও রাজনৈতিক প্রয়োজনে পড়াশোনা দরকার। জোর করে জায়গা দখল না করে মানুষের অন্তর জয় করার আহ্বান জানান। আ’লীগ ক্ষমতায় থাকলে মর্যদা বাড়বে, এ বাক্যকে ধারণ করে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে তিনি মত ব্যক্ত করেন।

শুক্রবার(২৫ আগস্ট) বিকালে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার জোয়ারা রাস্তা মাথা এলাকায় একটি কমিউনিটি সেন্টার মাঠে জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দীন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অতিথি ছিলেন সাতকানিয়া আ’লীগের সভাপতি, সিআইপি এম এ মোতালেব, উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর সঞ্চালনায়- সুচনা বক্তব্য রাখেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ’লীগ নেতা শাহনেওয়াজ হায়দার শাহিন, মাহাবুর রহমান শিবলী, যুবলীগ নেতা তৌহিদুল আলম, সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। ২০১৪ সালে ২য় বার আ’লীগ ক্ষমতায় আসার পর চন্দনাইশে এত বড় জনসভা আর হয়নি। দীর্ঘদিন পর চন্দনাইশ আ’লীগ ঐক্যবদ্ধ ভাবে জাতির জনকের শোক সভার আয়োজন করে। বিকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে নেতাকর্মীদের উপস্থিতি শোকসভাটি বিশাল জনসভায় পরিণত হয়। নেতৃবৃন্দ চন্দনাইশ আ’লীগের এ ঐক্য ধরে রাখতে পারলে আগামী দিনে চট্টগ্রাম-১৪ আসনটি নিশ্চিত হবে বলে মত ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.