ঈদের উৎসব ভাতা আনতে গিয়ে বৃদ্ধা নিখোঁজ

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ : ঈদের উৎসব ভাতা আনতে গিয়ে আনু খাতুন (৬৫) নামের বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদ-ী আপেল আহমেদ কুতুব বাড়ীর মৃত আবুল কাশেমের স্ত্রী।

বৃদ্ধা আনু খাতুনের দ্বিতীয় ছেলে মো. সেলিম মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরী করেছেন। নিখোঁজ আনু খাতুনের স্বামী মৃত আবুল কাশেম চট্টগ্রাম বন্দরের খালাসীর চাকুরি করতেন। স্বামীর রেখে যাওয়া পেনশন ভাতা ও উৎসব ভাতা তুলতে তিনি নগরের বন্দর ভবনে যেতেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মো. সেলিম জানান, সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে বাড়ী থেকে কালো বোরকা পড়ে চট্টগ্রাম বন্দর ভবনের উদ্দেশ্যে বেড়িয়ে তিনি আর ফিরে আসেননি। এ ব্যাপারে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গা খোঁজ খবর নিয়েও তাঁর সন্ধান মেলেনি।

কোন সহৃদয় ব্যক্তি তাঁর খোঁজ পেলে ০১৮১৬৩০৮৮২৬ ও ০১৮১৫৯২৯১১৭ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছেন নিখোঁজের ছেলে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.