নগরীতে দেশীয় অস্ত্রসহ আটক ১

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীতে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি কিরিচসহ পেয়ার মোহাম্মদ মুন্না (২৪) নামে এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে নগরীর সদরঘাট থানাধীন আইচ ফ্যাক্টরী রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মুন্না নগরীর সদরঘাট থানাধীন উত্তর নালাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামেরে ছেলে।

নগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

আটক মুন্নার বিরুদ্ধে সদরঘাট থানায় ৩টি ও ডবলমুরিং থানায় ১টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.