অপসংস্কৃতির আগ্রাসনে তরুণ সমাজ বিভ্রান্ত-ফরিদ মাহমুদ

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :: অপসংস্কৃতির আগ্রাসনের কারণে আমাদের তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে বলে মনে করছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও সমাজসেবক ফরিদ মাহমুদ।

আজ বুধবার (৩০ আগস্ট) নৃত্যরঙ একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেছেন।

উক্ত অনুষ্ঠানে ফরিদ মাহমুদ বলেন,  “বিজ্ঞানের আধুনিক যুগে গোটা বিশ্ব আমাদের হাতের মুঠোয়  চলে এসেছে। দ্রুতগতির তথ্য প্রযুক্তির কল্যাণে আকাশ সংস্কৃতির এ যুগে বিশ্বের বিভিন্ন জাতির শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সভ্যতা আমাদের মাঝে সেতুবন্ধন তৈরী করছে।

দেশে দেশে জাতিতে জাতির মৈত্রীর বন্ধন সুদৃঢ় হচ্ছে। পাশাপাশি অপসংস্কৃতির আগ্রাসনের কারণে আমাদের তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে। মনে রাখতে হবে আকাশ সংস্কৃতির প্রভাবে যেন বাঙালির নিজস্ব সংস্কৃতি হারিয়ে না যায়।“

তিনি আরো বলেন, “বিদেশী টেলভিশণ চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে না থেকে তরুণ সমাজকে বই পড়া, আমাদের ইতিহাস জানা, শিল্প সাহিত্য-সংস্কৃতির দিকে মনোযোগ দিতে হবে।“

থিয়েটার ইনস্টিউট হল চট্টগ্রামে উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র কনসালটেন্ট মেনন হাসপাতাল চট্টগ্রাম- ডাঃ মিসেস প্রীতি বড়ুয়া।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রখেন বন্দর বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মিসেস নীলা বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর অবসরপ্রাপ্ত কালচারাল অফিসার মিসেস মানসী দাশ তালুকদার, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার চট্টগ্রামের সভাপতি মিসেস শারমীন হোসেন, সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান সাধারণ শিক্ষা, বিশিষ্ট শিশু সাহিত্যিক সৌরভ সাখাওয়াত, বন্দর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস রাফিয়া খাতুন, সাংবাদিক ও কলামিষ্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফরিদ মাহমুদ সহ অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। নৃত্যরঙ একাডেমীর পক্ষ হইতে আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট নৃত্যশিল্পী শিক্ষাবিদ সোমা বোসকে।

স্বাগত বক্তব্য রাখেন নৃত্যরঙ একাডেমীর প্রতিষ্ঠাতা, পরিচালক, প্রশিক্ষক তন্ময় বড়ুয়া। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, আশরাফুল গণি, দেলোয়ার হোসেন দেলু, অলিউর রহমান সোহেল, জহির উদ্দিন সুমন, দেলোয়ার হোসেন সুমন, ওমর গণি মানিক, মো: হোসেন, আনিসুর রহমান মামুন, ইয়াসিন ভূইয়া, আশরাফুল আলম ছিদ্দিকী প্রমুখ।

আলোচনা পর্ব শেষে নৃত্যরঙের শিল্পী একক এবং যৌথ, দলগত পরিবেশনায় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.