নাফ নদী থেকে ৭ রোহিঙ্গার লাশ উদ্ধার

0

নিজস্ব প্রতিনিধি, সিটিনিউজ::কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ নাফ নদীর মোহনায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে স্থানীয়রা জানিয়েছে প্রবল ¯্রােতের তোড়ে মিনমারের রোহিঙ্গা নাগরিকদের বহনকারী অন্তত ৮টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

এ সময় ৭ রোহিঙ্গা নারী, শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে শাহপরীরদ্বীপস্থ মাজার পাড়া, মিস্ত্রিপাড়া ও পশ্চিম পাড়া নাফ নদীর গোলার চর মুখ থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকা ডুবির ঘটনায় আরও ৭জনের মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অপরদিকে টেকনাফ নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ২৬৪৯ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। টেকনাফ শাহপরী ইউনিয়ন পরিষদের সদস্য ফজল হক ও নূরুল আমিন জানান, সকাল থেকে ৭ জনের মরদেহ সাগর তীরে পাওয়া যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, তীরে ৭টি লাশ পড়ে রয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।মিয়ানমারে নতুন করে সংহিস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে ৬৫ রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে।

কোষ্টগার্ড জানিয়েছে, তারা মৃতদেহ উদ্বার কাজ চালিয়ে যাচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  খালেদ মাহমুদ সীমান্তে নিয়োজিত বিজিবির বরাতে বলেন, আজ ভোর থেকে টেকনাফ নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় ২৬৪৯ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.