চকরিয়া(কক্সবাজার)সিটিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর জিপ ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গবার(১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন মৌলভীরকুম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি এ সংঘর্ষে ৬ জন সেনা সদস্য আহত হয়েছে। তন্মধ্যে ৩ জন সেনা সদস্যকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের মতে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী শাহ আমিন বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ছোট পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। চকরিয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।
