কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড,সিটিনিউজ : সীতাকুণ্ডে অস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব – ৭। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার সময় সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাট এলাকায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের পাশে ফৌজদার হাট কেএম হাই স্কুলের বিপরীতে আল মদিনা হোটেলের ভিতরে অস্ত্র ব্যবসায়ী শুক্কর (২১) অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে হোটেলে অবস্থান করে।
এসময় লে. কমান্ডার আশেকুর রহমান এর নের্তৃত্বে র্যাব-৭ এর একটি দল উক্ত হোটেলে অভিযান চালায় । র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র বিক্রেতা শুক্কুর পালানোর চেষ্টা করে । এসময় র্যাব তার শরীর তল্লাশী করে কোমর থেকে দুটি ওয়ানশুটারগান উদ্ধার করে।
আটককৃত অস্ত্র বিক্রেতার কুমিল্লা জেলার লাকসাম থনার শিংগুরীয়া গ্রামের মো. মোক্তার হোসেনের পুত্র বলে জানা যায়। র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র-গোলাবারুদ সংক্রান্তে আমর্স এ্যাক্ট, ১৮৭৮ এর ১৯-অ ধারা মোতাবেক মামলা দায়ের করা হবে।
