বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ :: বোয়ালখালী থানা পুলিশের উদ্ধারকৃত চোরাই গরু, ছাগল ও ভেড়া প্রকাশ্য নিলামে ২লক্ষ ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বোয়ালখালী থানায় নিলাম কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আ স ম শহীদুল্লাহ এর উপস্থিতিতে এ নিলাম ডাকা হয়।
নিলামে ১ লক্ষ ৯০হাজার টাকায় ছোট বড় ৭টি গরু, ১২টি ছাগল ও ৭টি ভেড়া কেনেন সর্বোচ্চ দরদাতা পশ্চিম গোমদন্ডীর হারুন ও ৫২ হাজার টাকা ৩টি গরু নিলামে কেনেন সর্বোচ্চ দরদাতা মো.হাসান।
এ সময় বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ, থানার উপ-পরিদর্শক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ১২ সেপ্টেম্বর আদালতের ৬৭৮(৩)১ স্মারক মূলে ও ৬৭৯(৩)১ স্মারক মূল্যে এ নিলামের আদেশ দিলে তিন সদস্য বিশিষ্ট নিলাম কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত গত ২৮ আগস্ট রাতে পশ্চিম শাকপুরায় অভিযান চালিয়ে এসব চোরাই গরু ছাগল ও ভেড়া উদ্ধার করে থানা পুলিশ।
