আনোয়ারায় দু’দিন ব্যাপী আয়কর ক্যাম্প শুরু

0

আনোয়ারা প্রতিনিধি::আয়কর প্রদানে উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা বাড়াতে আনোয়ারায় দু‘দিন ব্যাপী আয়কর ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ।

পরে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর সহকারী কমিশনার আওরঙ্গজেব খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও গৌতম বাড়ৈ। এসময় কর পরিদর্শক নুর হোসেন,আয়কর বিভাগের ইকবাল হোসেন,মসিউর রহমান ও ইসমাঈল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর কর্মকর্তারা জানিয়েছেন,আয়কর ক্যাম্পের মাধ্যমে কর প্রদানে উদ্বুদ্ধ করা,আয়কর সম্পর্কে ধারণা দেওয়া এবং সেবা সম্পর্কে জানানোর জন্য আয়কর ক্যাম্প কর্মসূচি চালুর নির্দেশনা দিয়েছে এনবিআর। সে অনুযায়ী এ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম দিনে ক্যাম্পে ৭০ ব্যক্তি আয়কর রিটার্ণ দাখিল করেছেন। এছাড়া বিভিন্ন ধরণের সেবা নিয়েছেন শতাধিক ব্যক্তি। আয়কর ক্যাম্পে মঙ্গলবার বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.