প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় আনোয়ারায় দোয়া মাহফিল

0

আনোয়ারা প্রতিনিধি::প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনায় আনোয়ারায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এটির আয়োজন করে আনোয়ারা উপজেলা মহিলা আওয়ামীলীগ। নারীনেত্রী পারভিন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য জাফর উদ্দিন চৌধুরী,ফজলুল করিম চৌধুরী বাবুল, এম এ মালেক,চাতরী ইউনিয়ন আ‘লীগের সভাপতি নাজিম উদ্দিন,আনোয়ারা সদর ইউনিয়ন আ‘লীগের সভাপতি উৎপল সেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন,আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী আনিস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ জমির উদ্দিনসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মামুনুর রশিদ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.