সীতাকুণ্ড প্রতিনিধি,সিটিনিউজ :: সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৯১৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাব-৭।
শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে সীতাকুণ্ড থানার বড় দারোগাহাট বাজার এলাকায় ওজন স্কেল স্টেশনের সামনে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালানো হয়।
আটককৃত দুজন হলেন, ইসমাইল প্রকাশ সাদ্দাম (২৭) এবং সোহেল সিকদার (৩০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) মিমতানুর রহমান জানিয়েছেন, কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটিতে তল্লাশি চালায় র্যাব।
পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে ওই কাভার্ডভ্যানের মাধ্যমে ফেনসিডিল বহন করা হচ্ছে বলে জানিয়েছেন মিমতানুর।
