আনোয়ারা প্রতিনিধি,সিটিনিউজ :: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সরকারের কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আওয়ামীলীগের কঠিনতম দুঃসময়ে চট্টগ্রামের নেতা আতাউর রহমান খান কায়সার ও এম এ হান্নানেরা বিশাল ভূমিকা পালন করেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন।
২০০১ সালের পর আওয়ামীলীগ কঠিন সময় পার করে। ওই সময় আতাউর রহমান খান কায়সার ও আখতারুজ্জামান চৌধুরী ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের মোকাবেলা করেন। তিনি আরো বলেন, শেখ হাছিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। এ অগ্রযাত্রা রোধ করা যাবেনা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে আওয়াামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের স্মরণসভায় তিনি প্রধানঅতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রামের আনোয়ারার বারখাইনের সরকারহাটের একটি কমিউনিটি সেন্টারে এটি অনুষ্টিত হয়। আতাউর রহমান খান কায়সার নাগরিক স্মরণসভা উদযাপন পরিষদ এর আয়োজন করে।
বিএমএ‘র সাবেক নেতা ডা. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালীর আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, মহিলা এমপি সাবিহা মুসা, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্ট্রার বিপ্লব বড়–য়া, সর্ব ইউরিপিয়ান ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এ গনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান ও আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক।
উদযাপন পরিষদের সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা আবুল বশরের স ালনায় স্মরণসভায় কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন মরহুমের মেয়ে ও মহিলা এমপি ওয়াসিকা আয়েশা খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রয়াতের ছোট ভাই আনোয়ারুল ইসলাম খান সওগাত, আওয়ামীলীগ নেতা বিজয় কুমার বড়–য়া, নাজিম উদ্দিন সুজন, আবদুল গফুর, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, বারখাইন ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল গফ্ফার, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক (আজিজ), সাবেক জেলা ছাত্রলীগ নেতা অহিদুল আলম (অহিদ), বৈরাগ ইউপি মেম্বার মুছা তালুকদার, প্রণব দাশগুপ্ত, মো. জসিম উদ্দিন মেম্বার, এম এ ছালাম, মো. জসিম উদ্দিন, মো. রফিক উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজিন দাশ রাহুল, মর্জিনা বেগম, সেনোয়ারা বেগম ও এ্যানি চৌধুরী প্রমূখ।
বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আতাউর রহমান খান কায়সার ছিলেন জাতীয় নেতা। বর্তমান পরিস্থিতিতে তাঁর মত নেতার খুব প্রয়োজন।
আতাউর রহমান খান কায়সারের মেয়ে ও মহিলা এমপি ওয়াসিকা আয়েশা খান বলেন, আজকের অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে আনোয়ারার মানুষ আমার আব্বাকে ভুলে যাননি। তাঁরা এখনো ভালোবাসেন আমার প্রয়াত আব্বাকে।
