যুবসমাজই বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিনত করবে

0

সিটিনিউজ ডেস্ক :: “যুব সমাজই বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিনত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবকদের উন্নয়নে কর্মসংস্থান ও নানান প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন।”

‘যুবদের জাগরন বাংলাদেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে পটিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (১ নভেম্বর) এক আলোচনা সভা , প্রশিক্ষন সনদ প্রদান ও ঋণের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি এসব বলেন।

তিনি আরও বলেন, গ্রামের বেকার যুব সমাজকে প্রশিক্ষনর মাধ্যমে তাদেরকে স্বাভলম্বী করে বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই এ দেশ স্বনির্ভরশীল দেশ হিসেবে রুপান্তর হবে।

উপজেলা নির্বাহী  অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার আবদুল মতিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ টিপু, উপজেলা  আ’লীগের সাবেক সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, প্রবীন আ’লীগ নেতা সামশুদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, পৌরসভা আ’লীগ সাধারন সম্পাদক আলমগীর আলম, আবু ছালেহ চৌধুরী, মাজেদা বেগম শিরু, ইঞ্জিরিয়ার জসিম উদ্দিন, নাজিম উদ্দিন পারভেজ, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক রফিফুল আলম, এম এজাজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী, পৌরসভা ছাত্রলীগ সভাপতি ইকবালুর রহমান ওপেল প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.