চন্দনাইশে জুনুর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে আল্টিমেটাম

0

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম :  চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য আবু আহমেদ জুনু এবং প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী সহ আওয়ামীলীগ যুবলীগ নেতাকর্মীদের উপর গত বৃহস্পতিবার ২৬ অক্টোবর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ২ দিনের আল্টিমেটাম দিয়েছেন নেতৃবৃন্দরা ।

আজ বুধবার ১ নভেম্বর বিকাল ৪ টায় চন্দনাইশ আওয়ামী পরিষদের উদ্যোগে উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হক বাবুলের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্টিত হয়েছিল ।

সভায় বক্তারা বলেন, দলের ভেতর ঘাপটি মেরে লুকিয়ে থাকা বিএনপি-এলডিপি-জামায়াতের এজেন্টগণ চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য আবু আহমেদ জুনু সহ নেতাকর্মীদের উপর সশস্ত্র হামালা করেছে। পুলিশ প্রশাসনের কাছে হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী হলেও এখনও পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় আমরা হতবাক ও স্তম্বিত। পুলিশ প্রশাসন সন্ত্রাসী চক্রদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর বর্বোরচিত হামলার যথাযথ বিচার না হলে সন্ত্রাসী চক্র আরো বেপরোয়া হয়ে উঠবে। আগামী ২ দিনের মধ্যে অপরাধীচক্র গ্রেপ্তার না হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।

এতে সন্ত্রাসীদের গ্রেফতারের জোড় দাবী জানিয়ে একাত্বতা প্রকাশ করেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, মহানগর আওয়ামীলীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুদ্দিন রবি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর আজিম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জয়শান্ত বিকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, সন্ত্রাসী হামলায় আহত হেলাল উদ্দিন চৌধুরী, শাখাওয়াত হোসেন শিবলী, কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, শওকত হোসেন ফিরোজ, শেখ হেলাল উদ্দিন, ইসলামিয়া কলেজের সাবেক ভিপি এ.বি.এম. গিয়াস, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা ইউসুফ মিনার, ইসমাইল বিপ্লব, চন্দনাইশ উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চন্দনাইশ পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক লোকমান হাকিম, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি বেলাল হোসেন মিন্টু, দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইরফান হাসান মান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত, মহানগর ছাত্রলীগের আবদুল আহাদ, আইন কলেজ ছাত্রলীগ নেতা হাসমত উল্লাহ বাহাদুর, আওয়ামীলীগ নেতা খোরশেদুলম টিটু, আব্দুর রহিম, ইমতিয়াজ সেলিম, শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন, আনোয়ার হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ যুবলীগ নেতা আ.ন.ম হাসান চৌধুরী, লোকমান হাকিম, মঈনুদ্দীন, খোরশেদুল আলম, জিল্লুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা আসহাব উদ্দিন হিরু, তৌহিদুল আলম, মোঃ আরমান, গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগ নেতা ওমর ফারুক চৌধুরী ও আলমগীর প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.